আরো একটা আলোহীন রাত এসেছিল
শীতের জমে যাওয়া বাতাসে,
লেপহীন বিনিদ্র আরো একটি রজনী
বিক্ষিপ্ত ভাবনায় বরণ করে নিয়েছিল সময়।
সে আজ কতদিন হবে, কত রাত,
কত প্রহর আর কত কত মুহূর্ত—
শতাব্দীর রেলগাড়ি একটি আরেকটিকে বয়ে নিয়ে চলেছে।
কালের ধুলো সেই ছবি মলিন করতে ব্যর্থ তবু।
নিক্ষিপ্ত অঙ্গারে পুড়েছে আজ একশত চার কোটি বছর অবধি
নির্বাক, নিস্তব্ধ আর বিমুঢ় হয়ে।
কখনো বিহঙ্গের মত অস্ফৃত আর্তনাদে ডুকরে উঠেছে
পাজরে ভাটা পড়া গুমোট বেদনার ইশারা
তবু তাকে কাঁদতে বারণ করেছে ।
আমি কতবার চেয়েছি তাকে মুক্তি দিতে
চেয়েছি মুক্ত মেঘের পিঞ্জরে উড়িয়ে দিতে
চেয়েছি শূন্যতাকে শূন্যতায় মিলিয়ে দিতে ।
আর তখনই অপাঙ্গের শীতল কোটরে
আলতোভাবে আঙুল বুলিয়ে বলেছে—
‘‘শূন্যতা কি পারে শূন্যতাকে পূর্ণতা দিতে?’’
আর আমি থমকে গেছি তার উত্তরে প্রতিবার ।
আমি পারিনি তাকে তাড়াতে।
আশার অবসানে বিষাদের ঘোরে কখনো বা চেয়েছি
স্মৃতির বন্দিশালায় বদ্ধ করে রাখতে ।
তবু স্বপ্নকণারা এসেছে সুদূর হিমালয়-গর্ভ থেকে।
পরস্পরকে আলিঙ্গন করে উদ্দাম লহরী-নৃত্য উপেক্ষা করে
চর গড়েছে এই প্রলয়-উজানের সীমান্তে।
জানি না , বাসা বাধঁতে বাবুই আমায় এনে দেবে কি না তন্তু
মহাপ্রলয় এসে মুষড়ে মারবে কি না মাটিতে ছুঁড়ে--তাও অজানা ।
তবু রিক্ত হৃদয় আজও সিক্ত সম্ভাষণের পথ চেয়ে ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী