নতুনত্বের মোহে
পুরাতনকে ছেড়ে গিয়ে
পা রাখলে কাগজের নৌকায়।
ভেসে যাওয়ার আকুল ইচ্ছায়।
কিন্তু আছে কি জানা—
পরাজিত নিয়তির নিশ্চিত মৃত্যুর গল্প!
ডুবে যাওয়া যে ভাগ্যের শেষ পাতার লিখন
তবু জলস্পর্শ যদি হয় তার অধিকার
কোন যুক্তিমন্ত্রে তাকে বাধা দিয়ে রাখি আর!
পিঁপড়ার শব্দের ন্যায় মানুষের অবোধ্য দম্ভ
নক্ষত্র নিয়ন্ত্রিত অন্ধকার আকাশের চূড়াস্পর্শের
ব্যাকুল বাসনায় আধার সমুদ্রে ঝাঁপ দিতে চায়।
তবে সে কি জানে—
নিস্প্রভ প্রদীপের দীপ্তির দাম কতখানি!
ক্ষুদ্রত্বের দায়ে বেলাভূমির বালুকাকণা
হাতের মুঠি হতে ছুড়ে ফেলে দিয়ে
যে ছুটলো সময়ের মতো অবাধ্য স্বপ্নের সন্ধানে।
অবশেষে অবধারিত নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
অতিবৃহৎ বলে আকাশ না ছুঁয়েই সে ফিরে আসে মাটিতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন