জমাট তুষারে চোখে ধাঁ ধাঁ লাগে
সমতলে ঘোলা জয়,
পঙ্গপালেরা মেতেছে শস্যে,
ওষুধের ফলাফল
ভীষণ অল্প, মানুষ তাকায় ফিরে
মানুষই কেবল রাত্রি জেগেছে .
উত্পাদনের তীরে |
ডানহাত এসে বন্ধক দেয়
পুরোনো কাঁসার থালা,
গ্রামও রাত্রে যাত্রা শুনেছে -----
জরাসন্ধের পালা |
যেটুকু অন্ন, দুচোখের জলে
মিলে মিশে হয় শেষ,
তীরে ভাঙাচোরা নৌকা রয়েছে
চালক নিরুদ্দেশ |
এই স্তব্ধতা দারুণ স্বচ্ছ
ত্রিকাল বাজায় তাল
পাহাড় চূড়ায় তুষারচর্বি
গলবে আগামীকাল ----
এবং সুদূর পদার্পণের
কথাও আগামীকল |
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী