সভ্যতা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে
বাঁচাব না তাকে? দেবো না দু'হাত বাড়িয়ে ?

সভ্যতাকে তো বিদ্ধ করছি প্রশ্নেই
এই ধ্বংসতে আমারও কি কোনও দোষ নেই ?

আমি কি মানুষ? মাথা কাটা যায় লজ্জায়
ধ্বংস তো কড়া নাড়ছে আমারও দরজায়

কোথায় পালাব, আকাশ ভাঙছে মাথাতে
মানবতা, চাই একখানি চিঠি পাঠাতে

জাগবে না তুমি হত্যা কারীর বক্ষে ?
শাস্তি দেবে না ঘৃ ণ্য হ ন্তারককে ?

আমি বরাবর আক্রান্তের পক্ষে
বরাবর আমি যুদ্ধশেষের পক্ষে...