ও প্রিয়, তাের চোখের কোণায় মৃত্যু নাচে
মৃত্যু মানে জীবন-নদীর ওপাশ এপাশ
স্রোতের টানে খড়কুটো কি সত্যি বাঁচে!
ও প্রিয়, তুই সবুজ কোমল মৃত্যু শেখাস
ও প্রিয়, তাের হরিণ পায়ে মৃত্যু লাফায়
তাই দেখে আজ সাধ জেগেছে ঘুঙুর হব
দেখিস যেন আনজনে কেউ শব্দ না পায়
এ মৃত্যু যে গভীর গােপন মহােৎসবও
ও প্রিয়, তাের অল্প ছোঁয়ায় মৃত্যু ফোটে
একটু বেশি ছুঁস যদি তুই, দোষ কী তাতে?
জীবনধারা মাঝবরাবর উথলে ওঠে
ওই দরিয়ায় সাঁতরে এলি তুই আমাতে!
এলিই যদি, ও প্রিয়, আয় রঙ্গ করি
তুই হ’ আদিম ছন্দ, আমি মুক্ত লেখা
তাের শরীরে ঠোঁট রেখে দ্যাখ কেমন মরি-
ও প্রিয়! অ্যাই অসহ্য লােক! মরতে শেখা…
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন