শিয়রের কাছে বাতি জ্বেলে
ঘুমিয়ে পড়েছে সেই ছেলে
আসলে সে রাজার কুমার
আমি তার দুই চোখে চুমো
দিয়ে আসি, বলি-তুই ঘুমো।
সে জানে না নামটি আমার
অথবা সে আমাকেই জানে
দেখে থাকবে এখানে ওখানে
আমি তো এসেছি নিত্যদিন
দেখা কি হয়েছে কোনও রাতে?
আমি তার ঘুমে ভরা হাতে
রেখে আসি শিরোনামহীন
নতুন কবিতা,চুপিচুপি
তার চারিপাশে মধুকূপী
ঘাসের জঙ্গল হয়ে যায়
ঘাসফুলে ছেয়েছে খামার
শুয়ে আছে রাজার কুমার
চুমো দিতে তার দুই পা'য়ে
গোপনে প্রবল ইচ্ছে করে
এই ঘরে , ঘাসের উপরে
খুলে রাখি অতৃপ্ত আঙুল
সকালে প্রাসাদে ফিরে গিয়ে
দেখো, চুলে রয়েছে জড়িয়ে
দশটি মাঠ
মধুকূপী ফুল..।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন