শহরটা গেছে অনেক বদলে।
অনেক গল্প হারিয়ে গেছে ঐ ব্যাস্ত কোলাহলে।
দুপুরে শেষে বিকালে এখনো কি হয় রৌদ্র নরম??
প্রিন্সেপ ঘাটে এখনো কি মেলে ঘটি গরম??
জেনো ভোরে আলোর মতো ভালোবাসা এসেছিলো,
এ জীবনে,
তারপরে ঝড়ে গেলো সব স্বপ্ন
সজনা ফুলের মতন , গোপনে।
তবু ব্যাখ্যা নেই কেনো?
তাকে ভালো বাসি তাকে এখনো।
আকাশ মতো এক হয়ে,
আজ আঁধারে যাচ্ছি হারিয়ে।
রাতের গভীরতা ভেসে যায় তার ভাবনায়।
বিব্রত মেঘেরা কখনো কখনো
তাকে চিঠি দিতে , তার ঠিকানা চায়।
আমি বলি ওদের বৃষ্টি হয়ে
বরং তুমি তাকে ভাজাও আদরে।
একা বাঁচার তাগিদে ভুলতে চাই তারে, বারে বারে।
আমার ভাবনার আকাশটা যে
সে এখনো আছে দখল করে।
দুপুরে শেষে বিকালে এখনো কি হয় রৌদ্র নরম??
প্রিন্সেপ ঘাটে এখনো কি মেলে ঘটি গরম??
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী