জানি এ কেমন অসুখ,
ব্যাথা পাই তবু চাই
বার বার তোমর
স্মৃতি ফিরে আসুক
জোড়া শালিকরা হলুদ জোড়া পায় পায়,
উঠানময় ঘুরে বেড়ায়,
কি জানি কি সব খুঁটে খায়।
তখনো মনে পরে তোমায়।
পুকুরের ধারে ফংড়ি ডানা ঝাপটায়।
হয়তো জলে গভীরতা মাপতে চায়।
প্রজাপতি চুমুতে ফুলের মুখে হাসি ফোটায়।
তোমার কথার স্মৃতিকথা আমায় কাঁদায়।
বোলতাটা পাতা ছোঁয়, ফুল ছোঁয়
হেতায় হোথায় উড়ে বেড়ায় ,
একটা আশ্রয় খোঁজে সবাই
আমিও স্মৃতির আশ্রয় খুঁজে
শুধু দুঃখ পাই।
জানি এ কেমন অসুখ,
ব্যাথা পাই তবু চাই
বার বার তোমর
স্মৃতি ফিরে আসুক।
দূরে অস্পষ্ট আকাশে
নীল দীর্ঘশ্বাসে
যত দূরে চোখ যায়।
এ মন তোমাকেই খুঁজে বেড়ায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী