[কবি ওবায়েদ আকাশ স্নেহাষ্পদ]
এই নিবেদন, তাহার কাছে
যিনি আমায় করতো ঘৃণা
তিনি যেন ঘৃণা করেন
তিনি যেন সাঁঝের মায়ায়
নিজের গেহে পিদিম জ্বেলে
সেই পিদিমের
আলোর নিচে বসতে পারে
এই নিবেদন তাহার কাছে।
তিনি যেন অতীত ভুলে
শরৎ কালের সাত সকালে
শিউলিগুলো কুড়িয়ে এনে
আমার নামে একটি মালা
গাঁথে যেন
এই নিবেদন তাহার কাছে।
এই তো সেদিন
দিনের আলো ডোবার আগে
শরৎকালের ভোরের সকাল
এসেছিল আমার কাছে
চেয়েছিল জেনে নিতে
আর কেনোদিন ফিরবো নাকি তাহার কাছে
যিনি আমায় রেখে গেছেন
শিউলি তলায় শেষ বিকেলে।
ফিরবো নাকি তাহার কাছে?
তাহার কাছে ফিরবো নাকো আর কোনোদিন।
ভোরের সকাল।
এই নিবেদন তোমার কাছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী