পাখী সব করে রব রাতি পোহাইল।
কাননে কুসুম কলি ফুটিয়া উঠিল ॥
রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ॥
ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি আসিয়া জুটিল ॥
গগণে উঠিল রবি লোহিত বরন।
আলোক পাইয়া সকল পুলকিত মন ॥
শীতল বাতাস বয় জুড়ায় শরীর।
পাতায় পতায় পড়ে নিশির শিশির ॥
উঠ শিশু মুখ ধোও পর নিজ বেশ।
আপন পাঠেতে মন করহ নিবেশ ॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন