এক বিন্দু অমৃতের লাগি
. কি আকুল পিপাসিত হিয়া,
এক বিন্দু শান্তির লাগিয়া
. কর্মক্লান্ত দুটি বাহু দিয়া---
কাজ শুধু করে যায়
. অন্তরেতে দুরন্ত সাধনা,
তুমি তার দীর্ঘ পথে
. হবে সাথী একান্ত ভাবনা |
সে জানে এ আরাধনা
. কবে তার হইবে সফল ;
তব বাণী যেই দিন তারি
. ভাষা হয়ে ঘুচাবে সকল
অন্তরের অহঙ্কার,
. স্তুতি, নিন্দা, ভয়
সেদিন লভিবে শান্তি,
. সংগ্রামে বিজয় |
তোমার স্বরূপে তার রূপ হবে লীন!
সেই তার সাধনার পরম সুদিন |