বিশ্ব আঁধার ভেদিয়া করে বন্দনা
. নবীন রক্ত তপন মহান আলোকে |
গরজি গভীর স্বননে ধায় পারাবার
. চুমিতে চরণতল অতুল পুলকে!
বনে উপবনে ফোটে কত ফুল
. শিশিরসিক্ত নব-লাবণ্যে ভরিয়া
পরিমল শোভা সকলি বিকশি উঠে
. তব মধুর পরশ লাগিয়া
দিগ্ দিগন্তে চুমিয়া বহে সমীরণ
. কাহারে খুঁজিছে সে দিশেহারা ?
শান্ত উদার গগনে, অযুত অযুত তারকা
. কৌতুকভরে নেহারে কাহারে তারা ?
কুলকুলু নাদে তটিনী ছুটিছে
. তার বক্ষে বিপুল বাসনা
প্রেম-পাগল হিয়াখানি আজি
. ওই চরণে করিবে লগনা |
গীতগন্ধ ছন্দোময় বিশ্ব
. কত বন্দন পাঠায় তোমারি কাছে |
ওগো গম্ভীর, ওগো সুন্দর, ভূবনবাঞ্ছিত
. কি দিবে দীন, শুধু করুণা যাচে |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী