সে যে বড়ই চাপা যোগী- সকলেরই সাক্ষ্য তাই।
জানি নে তার অর্থ যে কী হতে পারে।
বলি, যোগী, ধূম্রভোগী, ঠেসেঠুসে চাপছিস কী?
আগুন কিছু কি আছে? না কি
সমস্তই ভস্মের নাচনি?
না থাকে তো ব'লে দে এখনই,
যেদিকে দু' চোখ যায় চ'লেই যাই মাদুর নিয়ে।
হেঁচে মরি, কেশে মরি, ওরে ধোঁয়ার কারবারী,
শুধুই ছাই নিয়ে খেলা ভালোবাসি নে, ভালোবাসি নে।
দেখেছিলাম বটে এক সাঁঝের আড্ডায়
একফোঁটা নেশায় তার দিলখোলা হা-হা হাসি।
খিল খুলতে লাগে থোড়া রসায়ন।
জানি নে তো কেন হাসায়, কেন চোখের জলে ভাসায়,
ঝুঁকে প'ড়ে কাঠকয়লায়
প্রলয়ের চিত্র কেন আঁকে ছুঁয়ে।
যোগী, আমায় বিষ এনে দে,
পার ক'রে দে ভবের নদী।
তার পর তোর ভাবনা কিসের,
চাপতে জানিস, চেপেই যাবি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন