নিরাদর আমন্ত্রণ জানাই
আজ রাতের ঘিঞ্জি চাঁদোয়ার তলে-
উপত্যকার নেকড়ে,
এসে চেটে যাবে বলে-
এই ঘেয়ো, রক্তস্নাত চাঁদ।
নির্বাক দাঁড়িয়ে আছে-
শিরস্ত্রাণধারীরা, জানে না কবে-
এই উপত্যকা ভরে যাবে,
চন্দ্রস্নাত হ্রেষারবে।
ঘা-চোঁয়ান রক্তের মতোন,
চন্দ্রিমা ভলকে ভলকে বেরোক
ছড়িয়ে যাক-
এই মৃত উপত্যকার,
ঠোঁটফাঁটা সব শ্বদন্তী মুখে।
আজ তবে ঢল নামুক বাঁকা চাঁদের-
উপত্যকায় শতমুখে ছড়াক অমাবস্যা;
জঙধরা সব লোহার কফিন ফুঁড়ে-
হোক আগমন, চন্দ্রস্নাত রক্তপায়ীদের।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন