কি এক বিপুলা আকাশের তলে,
নিশ্চুপ নিজঝুম নীরবতা ছড়িয়ে
আঁধার কেবলই জ্বলে-
জ্বলে শেরপার শাশ্বত কঠিন
অস্তিত্ব নিয়ে, কিসের বরাভয়ে
অভয় দেয় আমায়, জানিনে-
তেজষ্ক্রিয় আধারের কণা ধায়,
ঝলসানো জীবন ফুঁড়ে-
হাঙরের তেকোণা পাখনা সাঁইসাঁই
কেবলই পাক খায়- পাক খায়
সূর্যালোকে ঝিকঝিক করা
শনির মৃত চাঁদের মড়ি ছুঁয়ে।
লাথি মেরে লক্ষ্মীর সাম্পানে-
অলক্ষ্মীতে নিয়েছি শরণ,
আমার কেবলি আছে-
ধারের শুকতারা, আর
কম্পমান কম্পাসী আচরণ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন