ওগো গর্তবাসী-
অতল গর্তে বসি, পুঁথি পড়েন রাশি রাশি;
বেঁধে দেন- ধীরোদাত্ত কে, কে খাসি।
ঝাঁটা-গুম্ফের শুভ্রতা ছড়ায়ে,
চশমা-চোখে ব্যাঙের বিহ্বলতা বাড়ায়ে,
গণিত কষেন ঝাঁপায়ে-ঝাঁপায়ে।
ঢিলমাত্র না মেরে, লায়েক হয়েছেন-
কপিবাজি, ধড়িবাজি- সবেতে জুটেছেন।
মিঠে কথায় করেছেন কত সর্বনাশ-
আশা-রঙে সঙ সেজে, দিয়েছেন বাঁশ।
আপনার রুশি ভবিষ্যৎ তোলা থাক শিকে-
পড়বো না আপনার বখোয়াজি, হোক মোটা
বা লিকলিকে।
গর্তের গহীনে গরগরিয়ে গান বিজ্ঞানের গান-
চাকভুম নৃত্যে করেন চেতনাসায়রে স্নান,
শিশুদের সিকি হাতড়ে- চলে আপনার দোকান।
বুদ্ধ সেজে- বুদ্ধু বানান, নিত্য নাটক সাজান,
ক্ষেমা দেন এবারের মতো-
সামলান, আছে কুম্ভীরাশ্রু যতো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন