ঠিক কফিখোর নই বটে,
তবে ঝিমধরা সপ্তাগুলোয়
দু-চার ঢোঁক দুধ-চিনিহীন
নৈরাশ্যে চুমুক দিতে,
মন্দ লাগে না।
কর্ণফুলীর এপাড়ে-
একঝাঁক কলম্বিয়ান সুবাস উড়িয়ে, দেখি-
কুয়াশার মতো আবছায়ায় কুস্তিরত
জোড়া পালোয়ান।
মনে হয়-
এই তিতকুটে কালো কফির মতোন
চুমুকে চুমুকে গিলে ফেলি-
মহাবিশ্বের দুই ধার।
এইসব স্ট্রিং-ফিং থিওরি কপচে,
কোন গুষ্টিটা উদ্ধার
হবে আমার- বলুনতো?
অথচ, বিবর্তন-আবর্তন-নিবর্তন নিয়ে
প্রবর্তকের মোড়ে কত বেগ্বায়রত গোবৎসের-
ছিছিক্কার মেখে,
ঐ কালো নৈরাশ্যেরই নিই শরণ,
ভাবি, কি দারুণ কমলা-
আকাশের ঐ ঝাঁঝহীন বরণ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন