আপনি বলেছিলেন,
একদিন আমরাও চা খাবো শেরাটনে-
কিন্তু টঙের আবুল মিয়ার ধারই-
আজও শোধ হলো না।
আপনি বলেছিলেন,
একদিন, আমরাও ডেস্টিনেশান ওয়েডিং করবো-
কিন্তু কাফনের কাপড় দূরে থাক- তেরপলটাও
কেনা হলো না।
আপনি বলেছিলেন,
একদিন আমরাও টইটই ঘুরবো সাজেক-
করবো নেচার ফটোগ্রাফি,
কিন্তু গঞ্জের বাবুল মিয়া টেঁসে গেলো-
ছুটি নেই বলে, ওর রূঢ়ভাষী অথচ মায়াভরা-
মুখটাও শেষবার দেখা হলো না।
আপনি বলেছিলেন,
একদিন আমাদেরও কোল আলো করে-
আসবে ফুটফুটে, গোলগাল ডানো বেবি
কিন্তু হাড্ডিসার, কুঁজো, চশমিশ বামনে-
আমাদের মিলিত উঠোনে, এখন
টেকাই দায়।
আপনি বলেছিলেন,
একদিন আমাদের ক্ষুদে অফিসটাও
ফরচুন ফাইভ হান্ড্রেডে নাম লেখাবে-
কিন্তু, শেষ বিকালে, লালবাতি জ্বেলে-
দেউলিয়া হওয়াই জুটলো।
আপনি বলেছিলেন,
এই সুনীল আকাশের তলে-
কোনও ষোড়শী শুচিস্মিতার চোখে হারিয়ে যাবার দিন
আসবে। কিন্তু কটূভাষী খাণ্ডারনিদের অপশব্দে-
আজ আমাদের বেলা ফুরোয়।
আপনি বলেছিলেন,
মেঘলা এক দুপুরে-
সাদা ঘোড়ায় চেপে, কোনও শ্যামরঙা, সুপুরুষ-
আমাদের বোনেদের নিয়ে যাবে-
সাত সাগরের পারে, কোনও অচিন-রাজ্যের রাণী করে-
কিন্তু যে খাটাশ, বুনোগন্ধী উল্লুকের ঘরে-
রেখে এলাম সাশ্রুনয়না আদরের অনুজাটিকে,
বোনের জানাজার আগে-
তাকে আর দেখিনি।
আপনি বলেছিলেন, আমাদের বাবারা মাথা উঁচু করে বাঁচবেন।
আপনি বলেছিলেন, আমাদের মগের মুল্লুকে একদিন ন্যায়ের বৃষ্টি নামবে।
আপনি বলেছিলেন, আমাদের মায়েরা কাতান-জামদানি পরবেন।
আপনি বলেছিলেন অনেক কথা- মৃদূ গলায়, অকাতরে।
কিছুই ফলেনি, কচু-ঘেঁচু কুড়িয়ে, জন্তু-জীবনের নিয়েছি শরণ।
আপনার শিরস্ত্রাণধারীরা কামড়ে দিলে-
বত্রিশখানা ইঞ্জেকশানেও কাজ হয় না।
কেন কথা দিয়েছিলেন-
যদি অবহেলায় লাথি মেরেই চলে যাবেন?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন