আমার এ দু’চোখের দৃষ্টি কোথায় প্রক্ষেপ করা উচিত?
অনির্বাণ জিজ্ঞেস করি আমি।
ও বলে, অনিঃশেষ অসীম পথের দিকে তাকিয়ে থেকো।
আর আমার তীব্র অনুভূতির?
জিজ্ঞেস করতেই ও উত্তর দেয় এভাবে,
পুড়িয়ে ফেলো,
পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার করো তোমার অনুভূতির তীব্রতাকে।
আমি আবারও জিজ্ঞেস করি,
জিজ্ঞেস করি আমার হৃদয়ের কথা।
তোমার হৃদয়ের অতলে কী ধারণ করো তুমি?
প্রত্যুত্তরে বলে উঠে ও।
আহত স্বরে আমি বলি: দু:খ ও অসহ্য যন্ত্রণা।
এবার ও দৃঢ় চিত্তে বলে,
ওদের সাথেই থেকে যাও,
কণ্ঠটিকে উঁচুতে নিয়ে বলে-
আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার অনুভূতিই পৃথিবীর একমাত্র পাদপীঠ,
যেখানে প্রবেশ করে অবারিত আলোকরশ্মি,
একমাত্র সেই আলোই আলোকিত করতে পারে তোমাকে।
(অনুবাদ - মনজুরুল ইসলাম)
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন