কাঁদায় কাঁদায় আমায় কাঁদায় মেট্রোরেলে দিবানিশা,
নয়ান সলিল কিরূপ রুখি রক্তে যে তা আছে মিশা।।
পুড়েছে আজ মেট্রোরেলে পুড়ছে মানুষ গেছে জেলে,
চৌদিকে যে মাতন শুনি কাঁদি আমি হারিয়ে দিশা।।
আমার কি বা যাক ছুটে প্রাণ গড়েছি যে বাংলা আমি,
সেথায় রবে নামটি আমার সোনার হরফ এসে নামি।
ইতিহাসের পাতায় পাতায় লিখা রবে কাজ আজি তায়,
মরুক মানুষ আমার তাতে বয়ে গেছে আপন তৃষা!।
অভিনয়ে আমার চেয়ে ভালো আছে কোনজনা আর,
তা দিয়ে যে ভাঙতে পারি এই জগতের সব অধিহার।
ত্রিদিব নরক আমার কাছে দাম হীনা তা বলছি পাছে,
এই জগতে সব চেয়েছি চাইতে গিয়ে মানুষ পিষা।।
কাঁদি আমি নিজের লাগি এসেছি যে ফিরবো নারে,
কর্ম আমার ভালো বলে কাঁদছি আমি কর্ম ভারে।
আপন স্বজন চিনিনি যে আমার হৃদয় কাজেই ভিজে,
মূল্যহীনা মানুষ ছেড়ে খুঁজছি বিদেশ পেতে ভিসা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন