লাগাম টেনে ধরলে তুমি পারিনা আর সমুখ যেতে,
থির হয়েছি ঘুরছি সেথায় যেথায় আছে মার্গ তেঁতে।।
ব্যারিকেডে হোঁচট খেয়ে পিছন আমি যাইনা ধেয়ে,
আছে সেথা অন্ধকার ও শ্বাপদ সকল আছে মেতে।।
অথচ যার সমুখ চলন প্রয়োজনের আশায় থাকে,
তাঁরে কেন বাঁধলে তুমি সমুখ মার্গ তারেই ডাকে।
বাঁধাগুলো আসে জোরে সমুখ শুনি পুলক শোরে,
ঘর হারিয়ে চাইছি সমুখ হোকবা সমুখ অনিকেতে।।
যার বিবসন রূপের কাজে স্বচ্ছতা সে কেবল মাখে,
ঘোলাটে এক বায়ু দিলে হৃদয় হে তার তা যে চাখে।
পারিনা আর সইতে যেতা সমুখ আছে প্রাণের কথা,
দুয়ার খুলে লাগাম ছেড়ে দাও হে তারে স্বপ্ন পেতে।।
চায়না হে কেউ বন্দি দশার জীবন মেপে চলাচলে,
আমায় তুমি বন্দি করে চেনালে কি বিষ অনলে!
তা যদি হয় চিনেছি হে ফিরাও আমায় নিজের গৃহে,
সেথা জানি অপেক্ষাতে ঘর বাঁধে প্রাণ নয় বিলেতে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন