জীবনের আগুনে পুড়ি আমি ঢের মরমে গেঁথেছি মালা,
চোখেরই সমুখে দেখি নাই তাঁরে দেখেছি দহনে জ্বালা।।
সুরেরি সাধনা করেছি যে আমি সাধনা বিনাশে আরো নিচে নামি,
ছিল সে সাধনা আমারি জন্য আমারি পরানে আলা।।
আজিকে বোধেতে জেগেছে সে গান বুঝেছি ফরকে সুরে,
নিজেরি কড়িতে গড়েছি আমার রাগিণী সে সুমধুরে।
আপনারি বোধে মেখেছি রাগিণী নিজেকে বলেছি অধুনা জাগিনি,
দ্যুতিকে পিছনে দ'লে রই আগে দেখেছি সমুখে কালা।।
সচয়ে মেখেছি আমি শুধু গান শোনাবো বলে যে তাঁরে,
আঁধারেরি বুকে তমসা দেখে ছুটেছি যে আলো দ্বারে।
তখনি দেখেছি নিজেরি আগুনে ফুটেছে কুসুমে জেগেছে যে গুণে,
সে আগুনে আমি জ্বলেছি দেহে পেয়ে বাঁচি কৃপা ডালা।।
ফুলেরি সুবাসে বিবশ হয়েছে আমারি পরানে দানে,
সাথে আছে গীতি তাঁহার নামেতে মেতেছি নিজেরি গানে।
মালাটি গেঁথেছি স্বীয় গীতি দ্বারা গানেরি কুসুমে করে দিশেহারা,
দেবো তাঁরে আমি গাঁথা মালাটি মনেরি গভীরে ঢালা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন