বক্ষ বিদীর্ণ করে দেখ ক্ষোভের আগুন
দমিত আক্রোশে জ্বলে মাতাল ফাগুন!
উপেক্ষা বড়ো নির্মম তবু কটু বাক
তোমাকে নয়, বরফ জমা হয়ে থাক-
পাঁজরে অস্হি মজ্জায় যন্ত্রণা শোক
জলছাপে আঁকা নীল পঞ্জিভূত রোগ!
হাড় মাস কংকাল মাথা মুন্ডু যাই হোক
ব্যবচ্ছেদে কোথাও নেই ক্ষমার দুচোখ!
আকাশে যুদ্ধ পাহাড়ে জল
হৃদয়ে হাঙর ঘৃনা-ই প্রবল!
অসহায় বৃক্ষে কান্না অভিমান
হেমলক ঠোঁটে তোমার অপমান!
মাঝে মাঝে মিসাইলে শান
ছুঁড়ে দিতে হয় -জানি প্রাণ
জানি রণনীতি, বাঁচার লড়াই -
তবু তোমার জন্য কটু কথা নয়!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী