আহলান সাহলান মাহে রমাদান
পুণ্যের দরিয়ায় এসো করি স্নান।
আসমানী সওগাত কুরানের নুরে
আত্মার কালিমা যাক সব পুড়ে।
সালাত সিয়াম মহা রবের তরে
ক্ষমা চাই সিজদায় মাথা নত করে।
আরশের তোহফা কদরের রাতে
বিলাবেন তিনি তাঁর কুদরতি হাতে।
সেহেরির বারাকাহ সুবেহ-সাদিকে
রাহমাত বারকাত ঝরে চারিদিকে।
খোদার রহম নাও সালাত সিয়ামে
নিজেকে শুদ্ধ করি সিজদা কিয়ামে
রবের গোলাম হই জান্নাত পেতে
ঘুমে আর কতদিন দুনিয়ার ক্ষেতে ?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন