চারপাশে আহত মানুষ উপত্যকা ঘিরে
কিছু মৃত কিছু অর্ধ মৃত বিশ্বাসী শিবিরে!
ছটফট করি! আমাদের অস্হি মজ্জায়
কারা ডানে কারা বামে বিভক্তি ছড়ায়
অলক্ষ্যে ঢালে বিষ প্রাণে জাতি স্বত্তায়!
ভোরের প্রার্থনা সংগীতে আসেনি ফাগুন
এ অন্ধকারে জ্বালবে কে বিনাশী আগুন ?
হৃদয়ের ক্ষত নিরাময়ে নেই পাথেয় জানা
মেঘ হয়ে ওড়ে কাতর ভিখারীর প্রার্থনা!
তুমি কি গ্যাছো ছেড়ে নিঃস্ব এতিমেরে
পৃথিবীর পথে প্রান্তরে উঠে যারা বেড়ে
দুঃসহ জীবনে অশ্রুতে ভিজে ঘর বাড়ি
এ সমুদ্র তুফান কি করে দেব একা পাড়ি ?
সামর্থের বাইরে সংকটে সংশয়ে -
কাঙালের পরীক্ষা দেয়ার সক্ষমতা নাই
বিশ্বাসের খুঁটি নড়বড়ে করোনা যাচাই!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন