সংসার জীবনের গণ্ডি থেকে বেরিয়ে,
আমরা চাই আমাদের একটু নিজস্ব সময় হোক।
নিজের মতোন করে,
বুক ভরে নিঃশ্বাস নেয়া।
চোখ বুজে আঁধারে আবছা আলো গায়ে মাখা
কিংবা জলের বুকে বয়ে চলা নিবিড় শান্ত ঢেউ দেখা।
কোনো বিরক্তিকর আওয়াজ নেই,
নেই কোনো পিছুডাক।
আমাকে ঘিরে রাখে গাছের পাতার ছায়া,
জলের শব্দে জুড়িয়ে আসে কান।
আমি দেখি মেঘ তারাদের লুকোচুরি খেলা,
আমার মতোন চাঁদও ওদের দেখে যাচ্ছে দিব্যি।
আবছা আঁধারে আনমনে ,
হাত বুলোতে থাকি চুলে।
ঠান্ডা বাতাসে মন প্রাণচঞ্চল হয়ে আসে।
আমি যে ভালোবাসি এ রাত,
আমার নিজের একান্ত ব্যক্তিগত সময়।
আমি বেঁচে থাকি একলা নিজের মতোন,
যেখানে কোনো কৃত্রিম কিছু নেই।
সবটাই প্রকৃতি দু হাত ভরে ছড়িয়ে দিয়েছে আমায়।
আমি নিজের কাছে ফিরি,
নিজের কাছে ফিরে আসি।
এতটুকু পাওয়ার জন্যই মাঝে মাঝে,
সাংসারিক জীবন থেকে বেরিয়ে আসতে চাই।
আমি বেঁচে থাকি,
আমি বেঁচে আছি।
(নারীর সাংসারিক জীবন,রূপক অর্থে লেখা)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন