ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে
ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে
কে ডাকে কাতর প্রাণে, মধুর তানে
আয় চলে আয়
ওরে আয় চলে আয় আমার পাশে
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে।
বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা
বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা
হেথা বাতাস গীতি-গন্ধভরা
চির- স্নিগ্ধ মধুমাসে
হেথা চির-শ্যামল বসুন্ধরা
চির- জ্যোৎস্না নীল আকাশে
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে।
কেন ভূতের বোঝা বহিস পিছে
ভূতের বেগার খেটে মরিস মিছে
দেখ ঐ সুধাসিন্ধু উথলিছে
পূর্ণ ইন্দু পরকাশে
ভূতের বোঝা ফেলে
ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে
ঐ মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে।
কেন কারা গৃহে আছিস বন্ধ
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ
কেন কারা গৃহে আছিস বন্ধ
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ
ভবে সেই সে পরমানন্দ, যে আমারে ভালবাসে
কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে
মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে।
ঐ মহাসিন্ধুর ওপার থেকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন