বনে না বিদেশে
ভূমিপ খাসনবিশ, সোমবার পহেলা পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
কেউ যায় বনে, কেউ যায় বিদেশে,
ভাগ্য বা অন্য কিছুর সন্ধানে ...
তুমি কোথায় যাবে বন্ধু ? বনে না বিদেশে ?
তুমি কোথায় যাবে সখা ? তুমি কোথায় যাবে সখী ? বনে না বিদেশে ?
ফকির লালন গেলেন বনে, গেয়ে গেলেন ঐক্য ও সাম্যের গান ।
ধনীর ছেলে সনই/জয় চলে গেল বিদেশ, তাকে এবং পরিবারকে বাঁচাতে ।
রুদ্র চলে গেল আকাশের বাগানে,
বলে গেলো, আকাশের ঠিকানায় চিঠি লিখো কিন্তু আমাকে !
পরম পবিত্র সীতা ভূগর্ভস্থ বনে গেলেন,
বলে গেলেন, অন্যায় শাস্তি আর সহ্য করতে পারছিনা; তোমরাই সুখে থাকো ।
তুমি কোথায় যাবে বন্ধু, বনে না বিদেশে ?
তুমি কোথায় যাবে সখা, বনে না বিদেশে ?
তুমি কোথায় যাবে সখী, বনে না বিদেশে ?
কোন বনে ? কোন বিদেশে ??
সুখে থাকো সবাই । সুখে থাকো সবাই ।। সুখে থাকো সবাই ।।।
--- Monday, 16-Dec. -2024 , Little Italy, Boston, Massachusetts, USA ---
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী