ওইরকম ছিলো আমার জীবন—অচেনা বাড়িগুলোর, ভেতর
পর্যন্ত ঘুরে বেড়াতাম—
রাত্তিরে, তোমার পুরোনো চিঠির ওপর ঝুঁকে পড়েছি আজ
মিশরের রাস্তা, এখন
আমাদের থেকে অনেকদূরে—একদিন, হাঁটতে চেয়েছিলাম
মনে আছে তোমার সেইসব? মনে আছে?
স্তব্ধতা বিষয়ে, যদি চাও, আরও কিছু আমি লিখে জানাতে পারি
তোমাকে—এখন, আমাকে দ্যাখো
দ্যাখো, একা একা আমি রান্নাঘরে নেমে আসছি কীরকম
ও বাড়ির গুরুপদ সেই কখন ঘুমিয়ে পড়েছে
ইঁদুর-মারা কল এখন ছুটে চলেছে ইঁদুরের পেছন পেছন
পোড়া কয়লা, এ-দিক ও-দিক, জ্বল জ্বল্ করছে মেঝেতে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী