সে পেতে রেখেছিলো পুরোনো বিছানা—
নতুন ভাবে ঘুমোতে চেয়েছিলো কিছুক্ষণ—
বেড়াতে বেড়াতে ঘুরে এসেছিলো সে এক রেলওয়ে কলোনি
ওইখানে, এক দার্শনিক বিড়াল, সাদর অভ্যর্থনা জানিয়েছিলো তাকে—
সে বন্ধ করেছিলো চিঠি লেখা—খবরের কাগজ
সে খুশী হয়েছিলো কিছু
ছুঁড়ে ফেলে দিয়েছিলো সে—
সে অনেক খুশী হয়েছিলো—শুধু, অনেক দিন পর
যখন আবার যুদ্ধের কথা ঘুরে ঘুরে উঠেছিলো তার মাথায়
যখন আবার, তার মনে পড়েছিলো
কামানের কথা
শক্ত হয়ে উঠেছিলো তার হাত—সে, সত্যি, কেঁদেছিলো
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী