যে সব দুপুরগুলো হারিয়েছি __ যে সব বিকেলগুলো__
ফিরে পেতে চাই না আবার।
বিষন্নতা, তুমি আজ আমাকে ঘিরো না__
জেনো, আমি
একডজন মোমবাতি কিনে এনে
নতুন জীবন শুরু করে দেব আগামী সপ্তাহে__
নৌকোভর্তি আশাবাদ নিয়ে যাব পশ্চিমে বেড়াতে__
বিদঘুটে শুয়ার এক চেঁচায় পাশের জেলা থেকে
কখন চা খাব আমি কখন খাব না
কখন বৌয়ের সঙ্গে শোব আমি কখন শোব না
ইটে থ্যাতলানো ঘাস
কোন দেশের নিষ্ঠুরতা তুমি!
মুক্ত কবিতার জন্যে বসে আছি
স্বপ্ন বিস্তারের জন্যে বসে আছি
কী ভাবো আমাকে তুমি? কলের পুতুল?
বাঘের মুখের মধ্যে বসে আমি তিন খাতা চার খাতা
কবিতা লিখিনি?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী