আমি কি চেয়েছিলাম বন্ধু-বান্ধবের সংখ্যা বেড়ে চলুক আমার
বিছানায়, ভোরবেলার সিগারেট থেকে হঠাৎ পড়ে যায় ছাই
কিছু একটা করা উচিত আমার
এই শুয়ে থাকা, এই বসে থাকা, এই উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানোর
চিম্টে বাতাস থেকে
সরে দাঁড়ানো উচিত কি আমার
আমি কি চেয়েছিলাম সজ্জিত হয়ে উঠুক জীবন
শুকনো জানলা দিয়ে, ভোরবেলাকার আলো এসে পড়েছে
ফাঁকা জুতোজোড়ায়
আমি কি চেয়েছিলাম ওইসব, ব্রাদার
আমি কি চেয়েছিলাম, এই
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী