মানুষের পাশ থেকে
মানুষের
আড়ালে যাবার শব্দ শুনি
শুনি, মহাকাশযুগ
শুরু হয়ে গেছে।
নিরীহ কবিতা দিয়ে তৈরি এক
বর্মের ভেতর
ছিলাম নিশ্চুপ আমি
ছিলাম নিশ্চুপ আমি একা।
আরো এক নবজাগরণ আমাদের
শেষ হলো নাকি?
দাঁড়িয়ে রাস্তায়, বাসে, ভাবি
কোথায় চাহনিগুলো!
হাসিগুলো কোথায় হারাল আজ তবে!
হয়তো বা শেষতক হাঁটা আর হেঁটে যাওয়া
মানুষের ভালোবাসা
মানুষের কাছে পড়ে আছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী