কেন, উন্মাদ করে না ভালোবাসা—
আমি শুধু, নতুন
কাগজ কিনি—খালি গায়ে
ঘুরে বেড়াই ঘরের মধ্যে—চারপাশ থেকে
কতোশতো ব্যর্থ দিন বহে গ্যালো—
লাল মোটরগাড়িতে আমার
হাসা হলো না—বিয়েবাড়িতে, যথাযথ
হাসা হলো না আমার—চিহ্নহীন
বছরগুলো, ওই পড়ে আছে পেছনে—প্রত্যেক
জানলার পর্দা সরিয়ে, আমি
বাড়িয়ে দিই মুখ—আমি দেখি
একটা দিন, আরেকটা দিনের মতো
আরেকটা দিন, আরেকটা দিনের মতো
এইরকম, অস্থিসার, ফাঁকা
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী