আমি দেখেছি ডানা ভাসিয়ে এগিয়ে আসছে মরুভূমি-
আমি দেখেছি বিষণ্ণ ট্রেন
আলো জ্বালিয়ে, ঝলমল, ছুটে যাচ্ছে জংশনের দিকে।
এবার যখন আবার ফিরে এলো ক্লান্তির দিন
তোমার অনুরোধে
আবার আমি চিঠি লিখতে শুরু করলাম তোমাকে।
-সেদিন, যখন চারিদিকে সন্ধে,
তোমার চিঠি আমি বিছানায় ছড়িয়ে পড়তে-পড়তে দেখি, আমার
ঘুম নামছে তোমার চিঠিপত্রের ওপর-
আমার ঘুমের ভেতরে
তুমি ঘুমিয়ে আছ, তোমার দিদিও ঘুমিয়ে আছে দেখি,
দেখি, আমার সমস্ত লেখালেখির ভেতর মৃত্যু তার ছায়া ফেলে দাঁড়িয়ে আছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী