দুপুরে এমনভাবে জানলার কাছে আর কখনও বসিনি
বৃষ্টি নেই, পাতা ঝরে
তিনটে পিঁপড়ে এসে আমার খবর নিয়ে চলে যায় ফের
জ্বলে ওঠে শূন্য ঘর, জিভ, আর
এই যে হঠাৎ
সব শব্দ থেমে যায়—কর্কশ দুপুরবেলা ভরে যায় পাপে—
টবের মাটিতে আজও দুই পা ডুবিয়ে, হাত ছড়িয়ে দাঁড়ালে
শরীরে কি ফুল হবে?
আঙুলের থেকে পাখি উড়ে যাবে দুরূহ আকাশে?
আরও দূরে যায় প্লেন—পাখা বন্ধ
হয়ে আসে দুপুরে এখন
সব দূরে গ্যাছে আজ—উপমাও যায় দূরে—উৎকীর্ণ দিন
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী