শরীর খসে পড়ছে ক্ষত বেয়ে, রক্তগুলো স্রোতের বেগে মিশছে তিস্তা ব্যারেজের খাতে।
নদী আজকাল জল বহন করে না,
বহন করে অপূর্ণ জন্মের সংবাদ,
অথবা এমন কিছু নাম, যাদের কোনো কবর নেই।
গর্ভবতী রমণীর দু'চোখ ফেটে বেরিয়ে আসে অভুক্ত এক আকাশ।
সে দু'হাতে পেট ঢেকে রাখে,
যেন পৃথিবীর সমস্ত নিষ্ঠুরতা এখনও
জরায়ুর দরজায় এসে ফিরে যেতে পারে।
দূরে কাক ডাকে।
ধানক্ষেতে বাতাস ওঠে।
একটি শিশু এখনও জন্মায়নি,
তবু তার জন্য একজোড়া পুরোনো জুতো,
একটি নাম,
আর একটি অসমাপ্ত লোরি অপেক্ষা করে থাকে।
আমি জানি, সভ্যতার সবচেয়ে গভীর ক্ষত কোনো যুদ্ধের মানচিত্রে নয়,
একজন মায়ের নীরব চোখে,
যেখানে প্রতিদিন একটি পৃথিবী জন্ম নেয়,
আর মানুষ হতে না পেরে আবার অন্ধকারে ফিরে যায়।
.............. ...............
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন