ভালোবাসায় পুরুষ কখনও কার্পণ্য করেনি—
শুধু তার ভাষা ছিল অর্ধেক অক্ষর,
বাকি অর্ধেক রেখে গেছে ভেজা বালির নিচে।
সে হয়তো হাত বাড়ায়নি—
কিন্তু তার ছায়া লেগে ছিল তোমার দুপুরে,
অদৃশ্য এক শীতলতা হয়ে।
তার ভালোবাসা—
কোনোদিন পূর্ণবাক্য হয়নি,
বরং ভাঙা যতিচিহ্নের পাশে বসে থাকা দীর্ঘশ্বাস।
কিছু কথা সে বলেইনি—
কারণ শব্দেরা তার কাছে ভাড়াটে,
সে বিশ্বাস করত নীরবতার নিজস্ব ঘর আছে।
তুমি যদি খুব কাছে গিয়ে শোনো—
দেখবে,
অব্যক্ত সেই জায়গাটাতেই
সবচেয়ে বেশি উচ্চারণ জমে আছে!
........
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন