ভালোবাসা কোনো সম্পত্তির দলিল নয়
শালিকডাকা এক ম্লান বিকেল।
নারীর শরীর কোনো উপনিবেশ নয়—
সে ধানের গন্ধে ভেজা এক পৃথিবী,
যাকে তোমরা মানচিত্র ভেবে
ভুল করে বসেছ বহুদিন।
যে পৌরুষ সম্মতির ভাষা শেখেনি,
সে হয়তো রাতের অন্ধকারে
নিজেরই ছায়াকে ভয় পায়।
সভ্যতার ধুলো মেখে
তোমরা হাঁটো—
আইনের পাতায় শুকনো পাতা ঝরে পড়ে,
বিচার কোনো দূর নদীর মতো
শব্দহীন সরে যায়।
তবুও,
কোনো এক নিঃসঙ্গ মাঠে
একটি কণ্ঠ জেগে থাকে;
লাঞ্ছিত চোখের ভিতর
নক্ষত্রের মতো জমে ওঠে আগুন।
এই বিদ্রোহ রক্তের নয়—
এ যেন শীতের ভোরে
অকস্মাৎ উঠে আসা কুয়াশা,
যা ঢেকে দেয় মিথ্যে সাম্রাজ্যের চূড়া।
একদিন—
অতিদীর্ঘ নীরবতার শেষে
মানুষই ফিরে আসবে
নিজের গভীর উচ্চারণে।
আর তখন
ভাঙা প্রাসাদের ধুলোর ভেতর
শুধু শোনা যাবে নিষ্কলুশ শব্দবান
আমরা এখনও বেঁচে আছি।।
....
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন