আগুন
এক আকাশ জুড়ে খুঁজছি আমি ঝিনুক রাঙা পাখি,
তোমায় দেখলেই জাগে মনে দিন বদলের গোপন চাবিকাঠি ।
তোমার চোখে জ্বলে ওঠে স্বাধীনতার আলো,
ভালোবাসার স্পর্শে তুমি ভাঙ শত অন্ধকার আর কালো।
হাওয়ার ভেলায় ভেসে আসে তোমার নরম গান,
শব্দে শব্দে জেগে ওঠে নতুন নুতন প্রাণ ।
তোমার হাসি, শুধু নয় যে হৃদয় জুড়ানো ভোর,
তারই মাঝে রোজই জাগে মানুষের কণ্ঠস্বর।
চাঁদের সাদা শীতে তুমি লাল আগুনের ডানা,
যেখানে পরে সে আলো, ছুঁড়ে ফেল সব যন্ত্রনা ।
তোমার ছায়ায় শিখেছি আমি ভয়হীন হতে কেমন,
ভালোবাসাই বিপ্লব—তুমি তার জ্বলন্ত নিদর্শন ।
হাতের ছোঁয়ায় তুমি দাও যে সমতার প্রতিশ্রুতি,
সেই স্পর্শে মুছে যায় সব আঁধার আর অবনতি।
তুমি তো প্রেম নও শুধু—তুমি পথের পরিবর্তন,
তোমায় কেন্দ্র করে গড়ে উঠে আমার বিশ্ব মায়ের ভুবন।
যদি কোনোদিন হারিয়ে যাও অস্থিরতার মাঝে,
মানুষেরা খুঁজে নেবে তোমায় সকল স্মৃতির ভাঁজে ।
কারণ তুমি তো শুধু ভালোবাসার নও , মানবতার প্রতীক,
তুমি আমার প্রেমিকা বটে
তোমার চোখেই খুঁজি আমি বিশ্বব্যাপী ঠিক - বেঠিক।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন