থাকুক
নেশান্তপ্রতীক আশরাফ
থাকুক কিছু অপূর্ণ কবিতা,
যা শুধুই আমার একার জন্য লেখা—
তোমার জন্য নয়,
তোমার মতো কাউকে ভেবে নয়।
থাকুক কিছু বদনাম,
যে বদনামগুলো আমি নিজের কাঁধে তুলে নিই—
তোমার ভুলগুলো আড়াল দিতে দিতে।
থাকুক কিছু আক্ষেপ—
তোমার বলা না-বলা কথাগুলো নিয়ে,
রাত্রি শেষে অপেক্ষায় বসে থাকা সকালগুলোর জন্য।
তবুও...
আমি শিখে নেবো বাঁচতে,
নতুন করে, নিজের মতো করে,
তোমার মতোই স্বার্থপর হয়ে।
আমি আর নিজের ভালোবাসাকে প্রমাণ দেবো না,
আমি আর প্রতীক্ষায় চোখ ভিজিয়ে রাখবো না।
এইবার আমার পালা—
নিজেকে ভালোবাসার,
নিজেকে নিজের করে রাখার।
তুমি যেমন নির্বিকার হয়ে চলে গেলে,
তেমনি আমি দাঁড়িয়ে থেকে হাসবো,
তোমার অস্তিত্বের স্মৃতিগুলোকে
পিছনে ফেলে রেখে সামনে এগিয়ে যাবো।
তুমি পারলে আমি পারবো না কেন?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন