অপূর্ণ তৃপ্তি
– নেশান্তপ্রতীক আশরাফ
পূর্ণতায় প্রাপ্তি,
কিন্তু প্রাপ্তিতে সব সময় তৃপ্তি থাকে না।
সব পাওয়া তো মনের চাহিদার দাঁড়িপাল্লায় মাপে না নিজেকে,
কখনো কখনো হৃদয় চায় অল্প কিছু,
আর সময় তুলে দেয় অতিরিক্ত ভার…
আমি পেয়েছিলাম —
তোমার কথাগুলো, হাসি, চোখের ভেজা চাওয়া…
তবু জানো?
সেই পাওয়াগুলোতে
একটুখানি “তুমি আমার” ছিল না।
তাই প্রাপ্তির খাতা ভরে উঠলেও
তৃপ্তির পাতায় শূন্যতা লিখে গেছে কেবল,
একটানা… নিঃশব্দে…!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন