প্রতিটি কমলা রঙের ভােরে,
তােমার চোখের পাতায় তিনটি চুম্বন দিলে,
বিশ্বাস করাে, শিউলির গন্ধ পাই!
ভােরের ওই আশ্চর্য সময়টুকুই তাই বেছে নিই,
শুধু আশ্বিন নয়, সারাবছর, সারাজীবন
তােমার স্বপ্ন-আঁখিপল্লবে শিউলি ফোটে, ঝরে, ফোটে…
ভাগ্যিস, তুমি জানতেও পারাে না!
হাজার মাইল সুদূরে থাকলেও
রাতের পাগল ডাকহরকরা আমাকে, ভােরের আগে
তােমার দরজায় পৌছে দিয়ে যায় ।
আর তখনই, ভােরের প্রথম ছােট্ট পাখির কিচিমিচির;
আর তখনই, শিউলি শিউলি শিউলি শিউলি শিউলি…
আর তখনই আমার ওষ্ঠ নামে তােমার, শুধু তােমার
তােমার দু-চোখের পাতায়!
ভাগ্যিস, তুমি…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী