আজকে আমি তােমার জন্য পাগল হবাে।
সম্পূর্ণ নতুন লুকে-
তুমি শুধুই আমার জন্য সাজবে-গুজবে।
সাদা খােলের অঞ্জলিতে, ঘাের সন্ধ্যার জমকালােতে,
তােমার জন্য নতুন করে ফিদা হবাে মাঝতিরিশে!
চালচুলাে আর একঘেয়েমির জীবনধারণ তুচ্ছ করে,
আজকে আমরা প্যান্ডেলে আর পাপড়িচাটে,
ক্লান্ত হলে পথের ধারের চায়ের ঠেকে,
চলতে চলতে আঙুল ছোঁয়ায়, বুকের স্পর্শে,
পাগল পাগল পাগল হবাে সত্যি বলছি!
অনেক রাতের ঘুম বিছানায়, মহানবমীর অপেক্ষাতে,
তখনও সেই ফুলিয়া তাঁতের গন্ধলাগা
মাঝতিরিশের ভরা শরীরে, আদর করব…
শেষ হবে না এমন আদর!
সেসব গভীর রাতের কথা,
সারাদিন তাে পড়েই থাকল।
আজকে তুমি আমার আমার আমার মধ্যে,
আজকে আমি তােমার জন্য
সারাটা দিন, সারাটা রাত পাগল হবাে;
রাজি!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী