- অন্নদাশঙ্কর রায়
সে অনেক দিনের কথা
লোকটা চিল হরবোলা
যে খেলা সে দেখিয়ে গেল
কখনও কি যায় ভোলা!
বলল, বাবু, দেখবে মজা
ডাকব আমি এমন ডাক
যেথায় যত কাক রয়েছে
আসবে ছুটে সকল কাক।
এই বলে সে কা-কা রবে
ডাক ছাড়ল নকল সুরে
শুনল সে ডাক কাকেরা সব
কেউ বা কাছে কেউ বা দূরে।
অমনই তারা ছুটে এসে
বাধিয়ে দেয় কোলাহল
কোথায় যাব তখন আমি
চারদিকে যে কাকের দল।
লোকটা বলে, দেখলে বাবু,
কাকের কেমন একতা
মানুষের কাছে তো নয়,
কাকের কাছে শেখো তা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন