চন্ডীচরণ দাস ছিল
পড়তে পড়তে হাসছিল
হাসতে হাসতে হাঁস হল
হায় কী সর্বনাশ হল।
নন্দগোপাল কর ছিল
ডুব দিয়ে মাছ ধরছিল
ধরতে ধরতে মাছ হল
হায় কী সর্বনাশ হল।
বিশ্বমোহন বল ছিল
ঘাসের ওপর চলছিল
চলতে চলতে ঘাস হল
হায় কী সর্বনাশ হল।
বন্দে আলি খান ছিল
গাছের ডাল ভাঙ্গছিল।
ভাঙ্গতে ভাঙ্গতে গাছ হল
হায় কী সর্বনাশ হল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন