প্রিয় ফুল তুমি ফুটে ঝরে যাও
তোমার রঙিন পাপড়ি হয় মলিন
তোমার ভালোবাসা হয় না তবু
জগতে কাছে এতটুকু ক্ষীণ।
তুমি আসো শুধু আনন্দে হাসতে
তুমি ফুটে ওঠো ভালো ভাসতে
ভালোবাসাতেই জীবন পূর্ণ তোমার-
এই আনন্দের ধরণীতে,
দিয়ে যাও ছোঁয়া তার হৃদয়ে সবার
শিরায় আর ধমনীতে।
তোমার ভালোবাসা তোমার অমলিন প্রেম
রয়ে যায় প্রাণে তুমি গেলেও জগত হতে দূর,
তুমি না রইলেও সৌরভ ছোঁয়া দিয়ে যায়
বিরহ তোমার হৃদয়ে লাগে আর বেশি মধুর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন