হে প্রিয় আমি শুধু তোমারি
জগৎ মাঝে তোমারেই খুঁজিয়া ফিরি ;
ভুবন ব্যাপিয়া তোমারি হিয়া
মধুর পরশ ছুঁয়াইয়া দিয়া ,
প্রেমের জাল রেখেছে বিছাইয়া
তোমারেই খোঁজে ব্যাকুল হিয়া।
যা' কিছু সুন্দর যা' কিছু অপরূপ ,
জগতে যা' কিছু মনোহারি -
ভালো লাগে যা' কিছু মন চাহে
সবেতেই প্রকাশ প্রিয় শুধু তোমারি।
ক্ষুদ্র হৃদয় ক্ষুদ্ৰ প্রাণ, তবু খোঁজে
যা কিছু সুন্দর যা কিছু মহান ;
ক্ষুদ্র হিয়া বারে বারে চাহে ফিরিয়া-
সুন্দর অপরূপ জগতে যা'কিছু তোমারি
কত রূপ রসে রাখিয়াছ বশে-
লভিতে হৃদয় তুমি জগতের সবারি ।
কবিতা — শুধু তোমারি
বুধবার, ০১ অক্টোবর ২০২৫
ধর্মীয় কবিতা
,
প্রেমের কবিতা
আবৃত্তিতে:
অ ম রে ন্দ্র সেন
২৫০
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন