কোথায় গেল সুখের দিনগুলি?
কোথায় আমার প্রিয়জন?
সেই আনন্দমাখা সময়গুলি—
আজ যেন নিশির স্বপন।
সেই হারানো সুখের দিনগুলি
স্মৃতি কেন স্মরাও মোরে?
ধরণীর মর্তভূমে এ জীবনে
সে কি আর আসবে ফিরে?
কেন আসো ফিরে বারে বারে
বেদনার বাদল হয়ে নয়নের নীড়ে?
কেন ধরা দাও মনের চোখে?
ফিরে পেতে চাই সেই অতীতেরে—
আগেরই মতো করে মর্তলোকে।
তপ্ত তৃষিত হৃদয়াকাশে
বেদনার হিল্লোলে মরীচিকা-সম ভাসে;
অদৃশ্য ভুবনে বিহ্বল হৃদয়
তারই মাঝে এসে চলে যায়।
চারিদিকে অব্যক্ত কোলাহল,
শুধু ভরে ওঠে আঁখিজল;
সাধ হয় মথিয়া এই হিয়া
করি সুখসঙ্গ পরান ভরিয়া।
স্মৃতি, তুমি কি শুধু চোখের জল?
বেদনার কষাঘাত, বিষাদ-গরল?
যে দিন যে সময় চলে যায়
আমাদের এই জীবন হতে—
সে তো আসে না কখনো ফিরে;
শুধু স্মৃতি হয়ে রয়ে যায়
মনের অতল অজানা গভীরে।
অবুঝ মন খোঁজে ফিরে বারে বারে,
অজান্তে ছুটে যাই তোমার দুয়ারে;
অতীত ছায়া হয়ে গোপনে
স্মৃতি হয়ে ভেসে ওঠে মনে—
নয়নের জলে ভাসাবারে মোরে,
কাতর হৃদয় হারাবার হাহাকারে।
০২/০৬/২৩
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী