তোমায় নিয়ে স্বপ্ন আমার
সারা ভুবন জুড়ে
কেমন করে সত্যি হবে
ভাবছি হৃদয় পুরে।
স্বপ্ন কখনো হয়না সত্য
তাইতো মনে ভাবি
তোমায় দেখে ভাবছি যেটা
মিথ্যে হবে নাকি।
জীবনটাতো স্বপ্নের মতো
তবুও মিথ্যে নয়
স্বপ্নের মাঝে দেখা তোমায়
মিথ্যে কেন হয়।
যদিনা হৃদয়ে তোমার জন্যে
ফুটল প্রেমের ফুল
মিথ্যে স্বপ্নে বলনা কেমনে
হয় হৃদয় ব্যাকুল।
বাড়ে বাড়ে খুঁজি তোমারে
আঁখি দুটি আকুল
খুঁজে পাইনা সুখের তরী
হারায় মনের কুল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন